শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নড়াইলে হাজিরা দিতে এসে রামদা-চাপাতি সহ আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

নড়াইলে হাজিরা দিতে এসে রামদা-চাপাতি সহ আটক

আদালতে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি। যাওয়ার আগে বসেছিলেন আইনজীবীর চেম্বারে। কিন্তু পুলিশের অভিযানে সেখান থেকেই তাঁদের আটক করা হলো রামদা, চাপাতি ও গাছি দাসহ।

ঘটনাটি নড়াইল জেলা শহরের আদালত সড়ক এলাকার। রোববার দুপুর ১২টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আসেন কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়ার ১১ আসামি। হাজিরার আগে তাঁরা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ১১ জনকেই আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন এস্কেন্দার শেখ, আমিনুর শিকদার, হাফেজ শেখ, তৈয়েবুর রহমান, সেকেন্দার আলী, হাসানুর রহমান, রিয়াজুল শিকদার, আরিফুল শেখ, তারেক শেখ, জুলফিকার রহমান ও শরিফুল মোল্যা: তথ্যসূত্র আজকের পত্রিকা

নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন এখানেই।

আদালতে আসামিদের হাজিরা দেওয়ার জায়গা। সেখানে যদি কেউ রামদা, চাপাতি কিংবা গাছি দা নিয়ে হাজির হন, তাহলে সেটি নিছক ‘হাজিরা’ দেওয়ার প্রস্তুতি ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটি তদন্তেই পরিষ্কার হওয়ার কথা।

আদালত হচ্ছে বিচার পাওয়ার জায়গা, অস্ত্র প্রদর্শনের জায়গা নয়। কোনো মামলায় কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও আদালতে তার বিচার হবে আইনের মাধ্যমে। অস্ত্র নিয়ে আদালত চত্বরে আসার প্রয়োজন কেন হলো, সেটিই এখন তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..