স্টাফ রিপোর্টার :
সাহসি নারী ডাক্তার ওকাতুল জান্নাত ভাইরাল ।
মেজর আক্তারুজ্জামান রঞ্জিত ১ অক্টোবর শুক্রবার বিমানবন্দরে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে ভিডিও ধারন _করে এই সাহসি নারী। ডাক্তার ওকাতুল জান্নাত নামে প্রবাসী। ধারণকৃত ফেইসবুক পেইজ থেকে তার নামটা পাওয়া গিয়েছে।যদিও তার পুরো ইতিহাস জানা যায়নি।
পৃথিবীর অন্যতম কষ্টকর অভিজ্ঞতা হলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা প্রবাসীদের জন্য যেন এক অসহনীয় দুর্ভোগের নাম। সরকার বদলায়, অবকাঠামোর রূপান্তর ঘটে, এমনকি নতুন থার্ড টার্মিনালও নির্মিত হচ্ছে।কিন্তু যাত্রীসেবার এই বেহাল চিত্র যেন পাল্টানোর নয়। বিমানবন্দরে পা রাখতেই ট্রলির জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো, ঘণ্টার পর ঘণ্টা লাগেজের জন্য অপেক্ষা করা এবং বয়স্ক ও শিশুদের বসার মতো পর্যাপ্ত ব্যবস্থার অভাবের মতো চরম ভোগান্তির মুখোমুখি হতে হয় যাত্রীদের।
বিমানবন্দরের এই অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফেরা ড. ওকাতুল জান্নাত (Dr. Orakatul Jannat) লাইভে এসে বিমানবন্দরটির যে ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, তা যেকোনো সচেতন মানুষকে লজ্জিত করবে। যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে পাঠানো রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন, দেশের মাটিতে পা রেখেই কেন তাদের এমন অমানবিক ভোগান্তির শিকার হতে হবে—এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন?