স্টাফ রিপোর্টার:
ককটেল বিস্ফোরণ হলো জুলাই স্মৃতি জাদুঘরের সামনের রাস্তায়।
১৪ অক্টোবর বুধবার রাত পৌনে ১১টায় বিস্ফোরণ ঘটে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের ঠিক সামনে রাস্তায়। এতে সিএনজি চালক আহত হয়।
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে।