প্রতিবেদক: হারুনূর রশিদ
কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ সনের চারটি ট্রেডের নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ করা হয়েছে।
আজ রোববার দুপুরে উক্ত প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বক্তারা কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় অভিভাবকদের সহযোগিতা এবং নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন পরিবেশে পড়াশোনা শুরু করতে উৎসাহিত করার পাশাপাশি প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক।
#