শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কবিতা : জুলাই কিশোরগঞ্জ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

কবিতা :

জুলাই কিশোরগঞ্জ

মো: আব্দুল্লাহ আল মামুন

জুলাই কিশোরগঞ্জ
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
দাঁড়িয়ে আছি
গুরুদয়াল কলেজ মাঠে
কিশোরগঞ্জে।

আটার জন শহীদের
লাল রক্তে রঞ্জিত
হাতি হাত রেখে
আটার ফুট মাথা
উঁচু করে
দাঁড়িয়ে আছে।
জুলাই কিশোরগঞ্জে।

জুলাই কিশোরগঞ্জ
জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
আটার জন শহীদের লাল রক্তে রঞ্জিত হাতে
আটার ফুট মাথা উঁচু করে দাঁড়িয়ে।

স্লোগানে স্লোগানে লাল বাংলা বর্ণের শাড়ি পরে দাঁড়িয়ে।
দাঁড়িয়ে আছে
জুলাই কিশোরগঞ্জ।

জুলাই কিশোরগঞ্জ
আজ ৫ ই আগস্ট
ছত্রিশে জুলাই
দুই হাজার ছাব্বিস।
মাত্র দু বছর অতিক্রান্ত
কেহ নেই পাশে
জুলাই বড় ক্লান্ত।
দাঁড়িয়ে আছে
ওই তো –
সোহেল রানার মা
ছেঁড়া কাপড় পরে
কোকিলের লাল চোখের
অশ্রু গাল বেড়ে ফুটা ফুটা
রক্ত বর্ণ হয়ে
ফুটন্ত গরম জল হয়ে
টুপ টুপ করে ঝরছে।
দাঁড়িয়ে আছে
জুলাই কিশোরগঞ্জে
জুলাই কিশোরগঞ্জ
গুরুদয়াল মাঠে।

জুলাই কিশোরগঞ্জ
ছত্রিশে জুলাই
ওই কোনে
মরা গাছের শিকড়ে বসে
গালে হাত রেখে
আপলকে চেয়ে আছে
জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে
ছেলে আমার আসবে
রুবেল আব্দুল্লাহ।
ভাবনায় দাঁড়িয়ে
গুরু দয়াল মাঠে
সান্তনা দেবার কেহ নাই
শুধু দাঁড়িয়ে আছে
জুলাই স্মৃতি স্তম্ভ
অসহায় জুলাই
আজ বড় ক্লান্ত।
হয়ে সর্ব শান্ত।

জুলাই কিশোরগঞ্জ
জুলাই শহীদ স্মৃতিতম্ভ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..