স্টাফ রিপোর্টার :
কর্মচারীর জুতার ভেতরে ১৬ কোটি টাকার সোনা উদ্ধারঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
দুই কর্মীর কাছ থেকে যদি একবারেই ৮০টি স্বর্ণবার উদ্ধার হয় ।
এটা কি শুধু দুইজনের কারসাজি, নাকি পেছনে আছে আরও বড় কোনো নেটওয়ার্ক? ৯.৩৪ কেজি স্বর্ণের আনুমানিক মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা!
আজ দুজন ধরা পড়েছেন।
কিন্তু এই স্বর্ণের উৎস কোথায়, গন্তব্য কোথায়, আর এর পেছনে আর কারা রয়েছে—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
একটি জোড়া জুতার ভেতর যদি এত কোটি টাকার স্বর্ণ ঢুকতে পারে, তাহলে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন ।